০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দেশে ফিরেছেন আটকাপড়া ১১ বাংলাদেশি

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকাপড়া ১১ বাংলাদেশি।

সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই দেশের মধ্যস্থতায় তারা দেশে ফেরেন। এদের মধ্যে তিনজন নারী ও আটজন পুরুষ।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ আব্দুল আলিম বলেন, ভারতে আটকাপড়া বাংলাদেশিদের নিয়ে আসতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রোববার (১৬ মে) আটকা পড়া ১১ জন দেশে ফেরার কথা থাকলেও সোমবার (১৭ মে) বিকেলে তারা দেশে ফেরেন।

তিনি আরও বলেন, বন্দরে তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারও শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়নি। তাদের প্রত্যেককে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরের নার্সিং ইনস্টিটিউটে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ফিরেছেন আটকাপড়া ১১ বাংলাদেশি

প্রকাশিত : ০৭:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১