নওগাঁ সদর উপজেলায় বোরো ধান সংগ্রহে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে খাদ্যশস্য (ধান) সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের ভাগ্য। কৃষি অ্যাপস এর দ্বিতীয় পর্যায়ের লটারির মাধ্যমে ১ হাজার দুইশত ৩১ জন কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে লটারির অনুষ্ঠিত হয়।
উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি আয়োজিত অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ/২১ মৌসুমে দ্বিতীয় পর্যায় উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ৪ হাজার একশত ৭ জন কৃষকের মধ্যে ১ হাজার দুইশত ৩১ জন কৃষক নির্বাচন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, নওগাঁ সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম,
উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহমুদ হোসেন, জেলা কৃষকলীগের যুুগ্ম আহবায়ক খোরশেদ আলম প্রমূখ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















