০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

লালপুরে ফুটবল খেলতে গিয়ে ফুটবলারের মৃত্যু

লালপুরে ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে মনা (২৫) নামের এক ফুটবলারের মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের শ্রী কার্তিক চন্দ্র দাস হিরুয়ার ছেলে এবং একজন ভলো ফুটবলার।

হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার (১৯ মে) বিকালে লালপুর মহাবিদ্যালয় কলেজ মাঠে ফুটবল খেলতে যায় মনা। খেলতে খেলতে ছয়টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে সতীর্থরা দ্রুত লালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। পরে রোগীর স্বজনরা তাকে নিয়ে বাসায় যাওয়ার পর মনা নড়ে উঠে এবং নিশ্বাস নিতে থাকে। তাকে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে সাতটার সময় তার মৃত্যু হয়। এ দিকে তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখতে এলাকার লোকজন হাসপাতালে ভিড় করে এবং খেলোয়াড় সহ এলাকায় শোকের ছায়া নামে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লালপুরে ফুটবল খেলতে গিয়ে ফুটবলারের মৃত্যু

প্রকাশিত : ০৯:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১