০৮:২২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

কুষ্টিয়ায় পৃথক দু’টি সড়ক দূঘর্টনায় নিহত-২ আহত ৫

কুষ্টিয়া ও ভেড়ামায় পৃথক দু’টি সড়ক দূঘর্টনায় ২জন নিহত ও ৫জন আহত হয়েছে। আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভতি করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফারাকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ ময়নাল হক মিল্টন (২৪) উপজেলার মোকারমপুর গোলাপনগর গ্রামের বাজারপাড়ার স্যানিটারি ব্যবসায়ী মোমিন আলীর ছেলে। এক বছর আগে মালদ্বীপ থেকে দেশে ফিরেছেন। তিনি তার বাবাকে ব্যবসায়িক কাজে সহযোগিতা করতেন। শাকিল আহমেদ (২২) একই এলাকার আলম আলীর ছেলে। শাকিল বেকার, কয়েক বছর আগে লেখাপড়া বাদ দিয়েছেন। শাকিল ও মিল্টন দুই বন্ধু।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাকিল ও মিল্টন মোটরসাইকেলে বিকেলে গোলাপনগর এলাকা থেকে ভেড়ামারা বাজারের দিকে যাচ্ছিলেন। সন্ধায় ফারাকপুর গ্রামের গোরস্থান এলাকায় বাঁকা পুলের সংলগ্ন রাস্তায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল রাস্তার ওপর পড়ে যান। তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নুরুল আমীন বলেন, মাথা, হাত-পা-সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বলেন, পুলিশ যাওয়ার আগেই মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
অপর দিকে বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়ার বাইপাস সড়কের মিনাপাড়া এলাকা ট্রাক ও পিকআপ মুখোমুখী সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

কুষ্টিয়ায় পৃথক দু’টি সড়ক দূঘর্টনায় নিহত-২ আহত ৫

প্রকাশিত : ০৬:২০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১