০৯:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সদর ও হরিরামপুর উপজেলায় দুই শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ মে) সকালে জেলার হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের গোপালপুর গ্রামে ও দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা গ্রামে পৃথক এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিরামপুরের চালা ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে আবির হোসেন (১৬)। সে দিয়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অন্যজন সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্দা গ্রামের আব্দুল হালিমের মেয়ে সিনহা আক্তার (৭)। সিনহা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।

সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, শুক্রবার বিকেল থেকে সিনহাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি কাঠবাগান থেকে সিনহার মরদেহ উদ্ধার করা হয়। সিনহা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, মা অন্যত্র চলে যাওয়ায় আবিরের বাবা কয়েক বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পর থেকেই আবির ও তার সৎমায়ের সাথে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় আবির গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সে দিয়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।

এদিকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই তাদের মৃত্যুর কারণ সর্ম্পকে জানা যাবে। এব্যাপারে দুটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

মানিকগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৪:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১