০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানান কাদের মির্জা

অবশেষে মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ থাকার কথা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

আজ শনিবার বিকেল ৪টার দিকে বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করতে তার বাসায় যান ছোট ভাই কাদের মির্জা। এ সময় ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আবদুল কাদের।

এর আগে গতকাল শুক্রবার (২১ মে) সকল বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছিলেন কাদের মির্জা। এরপর আবদুল কাদের মির্জা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, মানুষের মান অভিমানের মধ্যে মানব জীবন রচিত হয়। আপনজনের প্রতি সাময়িক অভিমান হলেও তা কখনো স্থায়ী হতে পারে না। আমার পিতৃসমতুল্য সহোদর বড় ভাই, বাংলাদেশের মেধাবী রাজনীতির প্রতীক, যিনি তৃণমূল থেকে নিজ মেধা ও শ্রমে এশিয়ার অন্যতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে পদাস্থিত হয়েছেন, মন্ত্রিপরিষদের অন্যতম সফল মন্ত্রী হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপি নেতা বাদশা হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত লেদু হাসান’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানান কাদের মির্জা

প্রকাশিত : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১