০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

অনন্য মাইলফলকে সাকিব আল হাসান

আরও আগেই হয়তো মাইলফলকটি স্পর্শ করতে পারতেন তিনি। কিন্তু ছুটি ও আইপিএল স্থগিত হওয়াতে দিনক্ষণ বেড়েছে শুধু। অবশেষে দলে ফিরেই দারুণ মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্বীকৃত ক্রিকেটে এক হাজার উইকেট শিকার করলেন সাকিব। এর আগে দেশের ক্রিকেটারদের মধ্যে এই কীর্তি গড়েছিলেন সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক।

আজ রোববার লঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে এই মাইলফলকে ভাগ বসান সাকিব। লঙ্কানদের ইনিংসের ১৯তম ওভারে ক্যাচ নিয়ে সাকিবকে উপলক্ষ্য রাঙাতে সাহায্য করেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ।

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেট ৫৬৯টি। এ ছাড়া বিভিন্ন স্বীকৃত প্রতিযোগিতায় অংশ নিয়ে বাঁহাতি এ স্পিনার পেয়েছেন ৪৩১ উইকেট।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

অনন্য মাইলফলকে সাকিব আল হাসান

প্রকাশিত : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১