১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ

বৃষ্টির জন্য ২৩ মিনিট খেলা বন্ধ থাকার পর ফের শুরু হয়ে এক ওভার ২ বল মাঠে গড়াতেই ফের বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ।

প্রথম বৃষ্টি শুরুর আগে ৪১.১ ওভারে ৭ উইকেটে ১৯৬ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয়বার বৃষ্টি শুরু আগে ৪৩.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান করে বাংলাদেশ। ৯৬ ও ৮ রানে অপরাজিত মুশফিকুর রহিম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই দুই তারকা ব্যাটসম্যানের উইকেট হারায় বাংলাদেশ। ৭৪ রানে তামিম, সাকিব, লিটন ও মোসাদ্দেক আউট হওয়ার পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও শ্রীলংকার বিপক্ষে দায়িত্বশীলতার পরিচয় দেন মুশফিক-রিয়াদরা। তাদের ১০৮ বলে গড়া ৮৭ রানের জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ৪ উইকেটে ১৬১ রান করা দলটি এরপর মাত্র ২৩ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ

প্রকাশিত : ০৫:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১