০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

পরীক্ষার আগে দুই সপ্তাহ ক্লাস রিভিউ হবেঃ জবি উপাচার্য

অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুনে স্বশরীরে বিভিন্ন বর্ষের পরীক্ষার আগে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে কমপক্ষে দুই সপ্তাহের ক্লাস রিভিউ । তবে তা কোন নিয়মে নেয়া হবে তা এখনও চুড়ান্ত হয় নি, বিভাগীয় চেয়ারম্যানদের সাথে কথা বলে চূড়ান্ত করা হবে।

বুধবার (২৬ মে) মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দ্বায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এসময় তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় খোলা হোক এটা আমরা সবসময়ই চাই। এখনতো করোনার প্রকট বেড়ে গেছে। সেজন্য আমরা জুনের শেষে একটা সম্ভাব্য সময় নির্ধারণ করেছি।

বিভাগের চেয়ারম্যানদের সাথে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লাসতো অনলাইনে হয়েছে অনেক। পরীক্ষাটা না হলেতো এটার আর রেজাল্ট হলো না। সেজন্য আপাতত আমরা অনলাইন ক্লাস এবং ইন-পার্সন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আগের উপাচার্যের সময় সিদ্ধান্ত ছিলো যখনই বিশ্ববিদ্যালয় খুলবে দুই সমাপ্ত রিভিউ ক্লাস হবে। ইয়ার ওয়াইজড নিতে হবে, না হলে ছেলেমেয়েরা কি পরীক্ষা দিবে? কি হবে?। স্বাস্থ্যবিধি মেনে ভাগ ভাগ করে এইসব রিভিউ ক্লাস নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, তিন ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

পরীক্ষার আগে দুই সপ্তাহ ক্লাস রিভিউ হবেঃ জবি উপাচার্য

প্রকাশিত : ০৮:২০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১