শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে পাবনার ‘ব্রেইন কেয়ার’-এ শুরু হয়েছে অ্যাবাকাস প্রশিক্ষণ এবং ৩য় শ্রেণির ভর্তি কোচিংয়ের প্রস্তুতি কার্যক্রম। ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য আয়োজিত এই বিশেষ প্রশিক্ষণে অ্যাবাকাস ক্লাসের সাথে বিনামূল্যে ৩য় শ্রেণির ভর্তি কোচিংয়ের সুযোগ দেওয়া হচ্ছে। পাবনা শহরের শাপলা প্লাস্টিক মোড় এলাকায় চলতি বছরের আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, অ্যাবাকাস পদ্ধতি শিশুদের মস্তিষ্কের ডান ও বাম দুই অংশকেই সমানভাবে সক্রিয় করে। ফলে শিশুরা ক্যালকুলেটর ছাড়াই দ্রুত এবং নির্ভুল গণনা করতে শেখে। পাশাপাশি এটি মনোযোগ, স্মৃতিশক্তি, যুক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়।
ব্রেইন কেয়ার সূত্রে জানা যায়, দুটি শিফটে সপ্তাহে তিন দিন ক্লাস এবং একদিন মূল্যায়নের জন্য পরীক্ষা নেওয়া হবে। অভিজ্ঞ শিক্ষক, ছোট ব্যাচ, হাতের লেখা সুন্দর ও বানান শুদ্ধকরণ এবং নিয়মিত অভিভাবক সভার মাধ্যমে শিশুদের প্রতিটি বিষয়ে ব্যক্তিগত নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মানিক হোসেন বলেন, সঙ্গী যখন অ্যাবাকাস, সন্তান হবেই জিনিয়াস এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। শিশু বয়সে মস্তিষ্কের সঠিক চর্চা ভবিষ্যৎ উচ্চশিক্ষার মজবুত ভিত্তি গড়ে তোলে। আমরা শুধু গণনা শেখাচ্ছি না, বরং একটি আনন্দময় পরিবেশে শিশুর আত্মবিশ্বাস ও বিশ্লেষণ ক্ষমতা বাড়িয়ে প্রতিযোগিতামূলক ভবিষ্যতের জন্য তাদের তৈরি করছি।
এদিকে এধরণের প্রতিষ্ঠান শিশুদের মানসিক বিকাশে ব্যাপক ভূমিকা রাখবে বলছেন অভিভাবক ও স্থানীয়রা। এক্ষেত্রে পাবনায় এর কার্যক্রম শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ডিএস./



















