০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি চিকিৎসকদের ধন্যবাদ দিতে চাই, তারা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা করছেন। সুচিকিৎসার কারণে দেশনেত্রীর জ্বর নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৩০ মে) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা ও মোনাজাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, চিকিৎসকরা আশাবাদী হয়ে উঠেছেন। এই জ্বর হয়ত খালেদা জিয়ার আর আসবে না। তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের দুঃখ হয়- যে নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ১৯৭১ সালে পাক-হানাদার বাহিনীর কারানির্যাতন ভোগ করেছেন, তাকে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হয় না। বারবার বলা হয়েছে- তার অ্যাডভান্সড (উন্নত) চিকিৎসা দরকার। সেটা একটা অ্যাডভান্সড চিকিৎসা সেন্টার করা প্রয়োজন। কিন্তু সরকার প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে।

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া এখন সরকারের নির্বাহী আদেশে বিশেষ শর্তে সাময়িক মুক্ত আছেন। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার আবেদন করা হলেও তাতে সাড়া মেলেনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১২:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১