১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

এবার হাওর নিয়ে মনিরুজ্জামান খান জোসেফের নতুন গান

মনিরুজ্জামান খান জোসেফ

বিটিভিতে মুজিব জন্মশতবর্ষে নতুন গান গেয়ে’ ইতিমধ্যে আলোড়ন সৃষ্টিকারী নতুন প্রজন্মের গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কিশোরগঞ্জের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আশরাফ উদ্দিন খান মরু মাস্টারের বড় ছেলে মনিরুজ্জামান খান জোসেফ, তার মাতা সৈয়দা মাসহুদা আশরাফ।

তিনি বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য গান কবিতা দীর্ঘ এক যুগ ধরে লিখে আসছেন। এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে নিয়ে একটি কবিতার বই বিজয়ের প্রদীপ শিরোনামে ভাষা শৈলী প্রকাশনী থেকে প্রকাশ করেন ২০১৬ সালে।
এবার তাঁর লেখা,সুরে ও কন্ঠে কিশোরগঞ্জের হাওরের মনোরম দৃশ্যে কোথায় কি অাছে তা সহজে তুলে ধরা হয়েছে এই গানটিতে।
“ঘুরতে যাইলে যাইও বন্ধু কিশোরগঞ্জের হাওরে” শিরোনামে গানটি থেকে জানতে পারবেন নিকলী, অস্টগ্রাম মিঠামইন, ইঠনা হাওরের বিভিন্ন মনোরম পরিবেশের স্থান ও কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক স্থান গুণি ব্যক্তিবর্গের গুণগান, সেই সাথে কিশোরগঞ্জের ছেলে ও মেয়েরা কেমন তা গানটিতে স্পস্টভাবে তুলে ধরা হয়েছে।

ভ্রমণ পিপাসুদের নৌ ভ্রমণে সাউন্ড বক্সে বা মাইকে ভ্রমণ পিপাসায় যেন এই গানটি গোলাপ জলের শরবত এর মত লাগবে। গানটি শুনলে দর্শক সহজেই পেয়ে যাবেন ভ্রমণের বিভিন্ন দর্শনীয় স্থানের নির্দেশনা।
তার নিজের লেখা সুরে ও কণ্ঠে ২০০এর মত গান রেকর্ড হয়েছে গানটি মিউজিক ভিডিও অাকারে আসছে bangla music zone ইউটিউব চ্যানেল থেকে । গানটির শুটিং ইটনা, মিঠামইন,নিকলী, অস্টগ্রাম হাওরে হচ্ছে। বিটিভির সনামধন্য এক ঝাঁক নৃত্য শিল্পী গানের ছন্দে নৃত্য করবেন হাওরের উচ্ছাসে মনোমুগ্ধকর পরিবেশের সাথে মিল রেখে।

তাঁর লেখা সুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলাও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ শিশু একডেমি কতৃক মুজিব জন্মশতবর্ষে শুভেচ্ছা তোমায় মহান নেতা শুভেচ্ছা তোমায় জাতির পিতা শিরোনামে শুভজন্মদিনের গানটি বিটিভিতে ২০২০-১৭মার্চ সকালে সম্প্রচারিত হয়।

কণ্ঠ শিল্পী মনিরুজ্জামান খান জোসেফের সাথে গানটি নিয়ে কথা হলে তিনি জানান। কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি জেলা, যা হয়তো অনেক জেলার লোকজনের অজানা। একটু বিনোদনের জন্য অনেকই খুঁজেন ভালো পরিবেশ সমৃদ্ধ দর্শনীয় স্থান। এখন কিশোরগঞ্জ হচ্ছে একটি পরিবেশ সমৃদ্ধ ভ্রমনের উপযুক্ত স্থাণ এখানে হাওর যেন এক স্বপ্নের নগর কেউ না দেখলে বুঝবেই না এত সুন্দর। এই জেলার মানুষ অতিথি পরায়ন ও সুশৃঙখল। এই বাস্তব মেসেজটি দেওয়ার জন্য এই গানটি লিখি, সুর করে কণ্ঠ দেই। এখন দর্শক মহলের কাছে সবার সহযোগিতায় গানটি পৌছাতে পারলে সবার ভালো লাগবে বলে অাশাকরি। সবার ভালো লাগলেই অামার এই ক্ষুদ্র চেষ্টা স্বার্থক।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

এবার হাওর নিয়ে মনিরুজ্জামান খান জোসেফের নতুন গান

প্রকাশিত : ০৫:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১