০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

টানা বৃষ্টিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে গাজীপুরের অনেক এলাকা। শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে নগরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোমবার রাতভর টানা বৃষ্টির কারনে মঙ্গলবার মহানগরীর ভোগড়া বাইপাস, নলজানি, চান্দনা চৌরাস্তা, বাসন, খাইলকুর, কলমেশ্বর, গাছা, কুনিয়া, টঙ্গীর হোসেন মার্কেট, কলেজ গেট ও স্টেশন রোড এলাকা পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানির সঙ্গে দুর্গন্ধযুক্ত নর্দমার ময়লা পানি ও কারখানার বর্জ্যমিশ্রিত পানি মাড়িয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে।

সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ভোগড়া বাইপাস, টঙ্গী স্টেশন রোড এলাকাসহ আশেপাশে হাটুর উপর পর্যন্ত পানি। এতে যান চলাচল যেমন ব্যহত হচ্ছে, তেমনি ভোগান্তিতে অফিসগামী হাজারো মানুষ। রাস্তায় পানি থাকায় যারা গাড়ি নিয়ে কর্মস্থলে বেড় হয়েছেন, তারা পরেছেন বিপাকে। বিকল হচ্ছে গাড়ি, তৈরি হচ্ছে যানযট।

এদিকে মহাসড়ক সংস্কারে বিআরটি প্রজেক্টের কাজ চলায় বড় বড় গর্ত, খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে ওই মহাসড়কে সাবধানে ও ধীরে ধীরে গাড়ি চলতে গিয়ে সকাল থেকে শুরু হয়েছে দীর্ঘ যানজট।

গাজীপুর সিটি কপোরেশনের ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা ইমন সাহা জানান, বৃষ্টির কারনে পানি আটকে থাকায় অফিসের সময় হয়ে গেছে। যানজট থাকার কারনে পৌঁছেতে পারি নাই।

চৌরাস্তা এলাকার রিফাত গাজীপুর জানান, জলাবদ্ধতা কারনে শার্ট-প্যান্ট ভিজে যাচ্ছে। রাস্তার কয়েক জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে, রিক্সা উল্টে গেছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, অতিবৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতা হয়েছে তবে আশা করছি দ্রুত এসব পানি সরে যাবে। সিটি করপোরেশন এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, আরও কাজ চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

টানা বৃষ্টিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

প্রকাশিত : ০৫:৪৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১