০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রাজৈরে ভ্যান চালক হত্যার রহস্য উন্মোচন, ৩ জন গ্রেফতার

মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের নিরীহ ভ্যান চালক সালাম শেখ হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ২০২০ সালের একই এলাকার জোড়া খুনের মামলার আসামীরা জামিনে এসে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে সালাম শেখকে হত্যা করেছে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। মঙ্গলবার দুপুর ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ ঘটনায় একই এলাকার মৃত মোস্তফা মুন্সীর ছেলে সেরজন মুন্সী(৪৫), মৃত এলাজউদ্দিন মুন্সীর ছেলে রিপন মুন্সী (৪৭) এবং সালাম শেখ হত্যা মামলার ৩৭ নম্বর আসামী উত্তর চাঁনপট্টি গ্রামের মৃত নোকলা খালাসীর ছেলে ছরোয়ার খালাসীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার আরও জানান, মামলা তদন্তের জন্য সেরজন মুন্সীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তার জবানবন্দি থেকে হত্যার পরিকল্পনা এবং হত্যায় অংশগ্রহণকারীদের সম্পর্কে বিস্তারিত জানা গেছে। ২০২০ সালের জানুয়ারী মাসে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জুলফিকার খালাসী ও বাবুল মুন্সী খুন হয়েছিল। সেই জোড়া খুনের ঘটনায় শহিদ খালাসী বাদী হয়ে ৮৬ জনের নাম উল্লেখ করে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল। উক্ত মামলার আসামীরা বাদী পক্ষের সাথে আপোষ করতে না পেরে বাদী পক্ষকে ঘায়েল করার জন্য সালাম শেখকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মোতাবেক সেরজন মুন্সী ও রিপন মুন্সী নেশা সেবন করিয়ে সালাম শেখকে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা অন্যান্যরা মিলে সালাম শেখকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। সালাম শেখ হত্যার ঘটনায় পূর্বের জোড়া খুনের মামলার আসামী হেমায়েত শেখ বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
পুলিশ সুপার জানান, ১৬৪ ধারার জবানবন্দি এবং প্রাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদেরও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

রাজৈরে ভ্যান চালক হত্যার রহস্য উন্মোচন, ৩ জন গ্রেফতার

প্রকাশিত : ০৭:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১