০৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

২৭ দেশে বেলারুশের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

ফাইটার জেট দিয়ে বিমান ঘুরিয়ে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেফতারের পর থেকে বেলারুশের বিরুদ্ধে খেপেছে পশ্চিমা বিশ্ব। সাংবাদিককে গ্রেফতারের পর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে, নতুন করে ইউরোপের আকাশসীমা এবং বিমানবন্দর ব্যবহারে বেলারুশের বিমানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার মধ্যরাত থেকে ইউরোপের ২৭ দেশের আকাশসীমায় বেলারুশের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

এক নির্দেশনায় ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা (ইএএসএ) ইইউভুক্ত দেশগুলোর বিমানগুলোকে জরুরি প্রয়োজন ছাড়া বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে।

ইইউর সিদ্ধান্তের সমালোচনা করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক উইলি ওয়ালশ জানান, ‘বিমান চলাচলে রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিত নয়।’

প্রসঙ্গত, গত ২৩ মে সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেফতার করে বেলারুশ সরকার। এজন্য তাকে বহনকারী বিমানে বোমা হামলার হুমকির কথা বলে ঘুরিয়ে দেওয়া হয় এবং মিনস্ক বিমানবন্দরে অবতরণ করাতে বাধ্য করা হয়। তারপর থেকেই চাপে পড়েছে দেশটি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

২৭ দেশে বেলারুশের বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৮:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১