০১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৬৪৬ চিকিৎসকের মৃত্যু

করোনার প্রথম ঢেউয়ে মত দ্বিতীয় ঢেউয়েও অনেক চিকিৎসককে হারিয়েছে ভারত। এ পর্যন্ত ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে ৬৪৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জুন) ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এ তথ্য জানিয়েছে। এর আগে প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল।

আইএমএ সূত্রে জানিয়েছে, ২ জুন পর্যন্ত মারা যাওয়া ৬৪৬ জন চিকিৎসকের মধ্যে সর্বাধিক ছিল রাজধানী দিল্লিতে, যা করোনার দ্বিতীয় পর্বের সময়ে ভারতে ক্ষতিগ্রস্ত অন্যতম একটি হটস্পট হয়ে উঠেছিল। এরপরে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও অন্য রাজ্য থেকে মারা যাওয়া চিকিৎসকদেরও শনাক্ত করা হয়েছে।

রাজধানী দিল্লিতে প্রাণ হারিয়েছেন ১০৯ জন চিকিৎসক। এছাড়া বিহারে ৯৭, উত্তর প্রদেশে ৭৯, রাজস্থানে ৪৩, ঝাড়খণ্ডে ৩৯, অন্ধ্র প্রদেশে ৩৫, তেলেঙ্গনা ৩৪, গুজরাটে ৩৭, তামিলনাড়ুতে ৩২, পশ্চিমবঙ্গে ৩০, উড়িষ্যাতে ২৩, মহারাষ্ট্রে ২৩, মধ্য প্রদেশে ১৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যেও চিকিৎসক মৃত্যুর ঘটনা ঘটেছে।

আইএমএর সাথে যুক্ত একজন চিকিৎসক বলেন, গত বছর সারাদেশে কোভিড-১৯ এর কারণে ৭৪৮ জন চিকিৎসক মারা গিয়েছিলেন। কিন্তু বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে এখন পর্যন্ত আমরা ৬৪৬ জন চিকিৎসককে হারিয়েছি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৬৪৬ চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত : ০৫:৩৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১