০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

অন্তত একবার শচীনকে বল করতে চান রশিদ খান

অবসর নিয়েছেন অনেক আগেই। কিন্তু এখনকার দিনের ক্রিকেটারদের কাছে এখনও অনুপ্রেরণা শচীন টেন্ডুলকার। আফগানিস্তানের স্পিনার রশিদ খানও তার ব্যতিক্রম নন। শচীনে মুগ্ধ তিনিও। তার স্বপ্ন জীবনে অন্তত একবার শচীনকে বল করা। জানিয়েছেন, একদিনের ক্রিকেটে গত ১৩ বছরে মাত্র একবারই লেগ স্পিনারের বলে আউট হয়েছিলেন শচীন।

এক সাক্ষাৎকারে রশিদ বলেছেন, ‘এই জন্যেই আমি তাকে বল করতে চাই। কারণ উনি লেগ স্পিনের বিরুদ্ধে আউট-ই হন না। তাকে আউট করা ছাড়াও শচীন টেন্ডুলকারের মতো কাউকে বল করা ভাগ্যের ব্যাপার। আউট করতে পারি বা না পারি, শুধু তাকে বল করতে পারলেই আমার স্বপ্ন সত্যি হবে।’

স্পিনার হিসেবে বল করা কতটা সমস্যার, সেটাও উঠে এসেছে রশিদের কথায়। বলেছেন, ‘স্পিনার হলে বিভিন্ন ধরনের বল নিজের কাছে রাখতে হয়। কারণ প্রত্যেকে স্পিনারদের একই রকমভাবে খেলে না। প্রত্যেক ব্যাটসম্যান আলাদাভাবে আমার লেগ স্পিন খেলে। তাই প্রত্যেক ব্যাটসম্যানকে নিয়ে আলাদা করে কৌশল তৈরি করতে হয় আমাকে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তত একবার শচীনকে বল করতে চান রশিদ খান

প্রকাশিত : ০৭:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১