০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মোট ১০ লাখ ৭৩ হাজার ৪৭০ জনের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে।  সরকারি ব্যবস্থাপনায় চারটি ক্যাম্পের মাধ্যমে  নিবন্ধন করা হয়েছে।

গতকাল সোমবার পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে এ নিবন্ধন করা হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। পাসপোর্ট অধিদফতর এ নিবন্ধনের কাজ বাস্তবায়ন করছে।

এতে জানানো হয়েছে, সোমবার কুতুপালং ক্যাম্পে ১৬৯ জন পুরুষ, ২০৫ জন নারী মিলে ৩৭৪ জন, নোয়াপাড়া ক্যাম্পে ১২০ জন পুরুষ, ১১৯ জন নারী মিলে ২৩৯ জন, থাইংখালী ক্যাম্পে ১৪৯ জন পুরুষ, ১২৪ জন নারী মিলে ২৭৩ জন এবং পুরোদিনে ৩টি কেন্দ্রে মোট ৮৮৬ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।

এ ছাড়া সমাজসেবা অধিদফতর কর্তৃক সোমবার পর্যন্ত ৩৬ হাজার ৩৭৩ জন এতিম শিশু শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ ৭৮ জন মেয়ে শিশু। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭৭১ জন।

উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক সংখ্যা ৬ লাখ ৮৯ হাজার ৪৯০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট ২০১৭ এর আগে আগত মিয়ানমারের নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন ছিল।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন

প্রকাশিত : ০১:০০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮