০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

গেট খোলা অবস্থায় ঢুকে পড়লো ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলো শতাধিক যাত্রী

দিনাজপুর পার্বতীপুরে রেল গেট খোলা থাকায় অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে  আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস। শনিবার সকালে শহরের হলদীবাড়ী রেলগেটে এঘটনা
ঘটে।
প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসান মারুফ  জানায়, সকালে রেলগেট খোলা রেখে চা খেতে যান গেট কিপার জাহাঙ্গীর আলম।
এসময় দ্রুত বেগে পার্বতীপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দ্রুতযান এক্সপ্রেস হুইসেল দিয়ে  অতিক্রম করে হলদিবাড়ী রেল ক্রসিং।  উপস্থিত স্থানীয়রা হুইসেল শুনতে পেয়ে রেল গেটের দু পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।  এসময় পার্বতীপুর শহরে প্রবেশের পূর্বে রেলগেট অতিক্রম কালে স্থানীয়দের চিৎকার শুনতে পেয়ে বাসের গতি কমিয়ে দেন চালক। এতে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা।
ঘটনার বিষয়ে গেট কিপার জাহাঙ্গীর আলম  কোন কথা বলতে রাজি হন নি।
এ বিষয় পার্বতীপুর রেলের এসএসএই/ওয়ে আল আমিন জানান, গেট কিপার জাহাঙ্গীরের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যান্ত্রিক ত্রুটির কারণে গেটের দুটি ব্যারিয়ারের একটি লাগানো সম্ভব হয়নি। তবে ছবিতে দুটিই খোলা  থাকতে দেখা গেছে। এবিষয়ে তিনি অবগত নন বলে জানান।
ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

গেট খোলা অবস্থায় ঢুকে পড়লো ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলো শতাধিক যাত্রী

প্রকাশিত : ০৪:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
দিনাজপুর পার্বতীপুরে রেল গেট খোলা থাকায় অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে  আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস। শনিবার সকালে শহরের হলদীবাড়ী রেলগেটে এঘটনা
ঘটে।
প্রত্যক্ষদর্শী মাহমুদুল হাসান মারুফ  জানায়, সকালে রেলগেট খোলা রেখে চা খেতে যান গেট কিপার জাহাঙ্গীর আলম।
এসময় দ্রুত বেগে পার্বতীপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া দ্রুতযান এক্সপ্রেস হুইসেল দিয়ে  অতিক্রম করে হলদিবাড়ী রেল ক্রসিং।  উপস্থিত স্থানীয়রা হুইসেল শুনতে পেয়ে রেল গেটের দু পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।  এসময় পার্বতীপুর শহরে প্রবেশের পূর্বে রেলগেট অতিক্রম কালে স্থানীয়দের চিৎকার শুনতে পেয়ে বাসের গতি কমিয়ে দেন চালক। এতে বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাসের যাত্রীরা।
ঘটনার বিষয়ে গেট কিপার জাহাঙ্গীর আলম  কোন কথা বলতে রাজি হন নি।
এ বিষয় পার্বতীপুর রেলের এসএসএই/ওয়ে আল আমিন জানান, গেট কিপার জাহাঙ্গীরের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যান্ত্রিক ত্রুটির কারণে গেটের দুটি ব্যারিয়ারের একটি লাগানো সম্ভব হয়নি। তবে ছবিতে দুটিই খোলা  থাকতে দেখা গেছে। এবিষয়ে তিনি অবগত নন বলে জানান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ