০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

মাদক সেবনে বাধা দেয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা খুন

মেহেরপুরে গাঁজা সেবনে বাঁধা দেওয়ায় সাইদুর রহমান (৩২) নামের এক সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে মনির (৩০) নামের এক মাদকসেবী। পরে গণপিটুনিতে মনিরও নিহত হয়। শনিবার ১১ টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান যতারপুর গ্রামের রশিদুল ইসলাম কেরুর ছেলে এবং মুজিবনগর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও মনির একই গ্রামের আবুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম নামের এক চা দোকানি জানান, মনির বটতালায় বসে গাঁজা সেবন করছিল। এসময় নিহত সাইদুর রহমান, আমিরের ছেলে সুজন, ইয়াদ আলীর ছেলে ফুরাদ, নইমুদ্দিন এর ছেলে ফারুকসহ ৮-১০ জন মনিরকে গাঁজা সেবনে নিষেধ করে। নিষেধ না শুনলে মনিরের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনিরের হাতে থাকা হাসুয়া দিকে সাইদুরের গলায় তিনটা কোপ দেয়। এতে ঘটনাস্থলেই সাইদুরের মৃত্যু হয়। পরে স্থানীয় জনগন মনিরকে গণপিটুনি দিয়ে হত্যা করে।

স্থানীয়রা জানান, মনির এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। দির্ঘদিন ধরে সে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, মাদক সেবনে জোড়া খুনের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গণপিটনিতে নিহত মনির মাদকের সাথে জড়িত। তার বিরুদ্ধে মুজিবনগর থানায় একাধিক মাদক মামলা আছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসক, পুলিশ সুপার, এ সময় পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, হত্যার রহস্য উদঘাটনে গোয়েন্দা পুলিশসহ পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি পদক্ষেপ গ্রহন করা হবে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে এমন ঘটনা দুঃখজনক। পরবির্ততে যাতে মনিরের মত মাদক সেবীর জন্ম না হয় সেজন্য প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান। সেই সাথে নিহতের পরিবারের পাশে থাকার কথা জানান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু

মাদক সেবনে বাধা দেয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতা খুন

প্রকাশিত : ০৫:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১