০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লা-৫ আসনে নৌকার মাঝি এ্যাড. আবুল হাশেম খান

তিন আসনে উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন আগা খান মিন্টু, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আসনে আবুল হাসেম খানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।

এর আগে শনিবার (১২ জুন) সকাল ১১টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচন হওয়ার কথা ছিল। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নির্বাচন ২ সপ্তাহ পিছিয়ে ২৮ জুলাই তারিখ নির্ধারণ করেছে ইসি।

কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গত ১৪ এপ্রিল। তিন জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন।

এ্যাডভোকেট হাসেম খানকে মনোনীত করায় এ আসনের বিদ্রোহী প্রার্থীরাসহ অন্যান্য প্রার্থীরা ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

কুমিল্লা-৫ আসনে নৌকার মাঝি এ্যাড. আবুল হাশেম খান

প্রকাশিত : ০৫:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১