০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

শাস্তি মেনে নিয়েছেন সাকিব

মাঠে অশোভন আচরণের জন্য জাতীয় দলের ক্রিকেটার এবং ঢাকা প্রিমিয়ার লিগের মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন। সংবাদমাধ্যমকে মোহামেডানের ক্রিকেট কমিটির একটি সূত্র জানায়। তবে এখনো বিসিবি কিংবা সিসিডিএমের পক্ষ থেকে সাকিবের নিষেধাজ্ঞার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

কোন শাস্তির মুখোমুখি হতে চলেছেন সাকিব? আনুষ্ঠানিকভাবে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুক্ষণের মধ্যেই। সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলন ডেকেছেন বিসিবির সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ। সেখানেই সাকিবের শাস্তির সিদ্ধান্ত জানানো হবে।

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে স্টাম্প ভেঙে বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। এমন কাণ্ডের পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

স্বাধীনতার স্বপক্ষ এবং তরুণ সমাজের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এসেছেন তারেক রহমান- আসলাম চৌধুরী

শাস্তি মেনে নিয়েছেন সাকিব

প্রকাশিত : ০৭:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১