০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

জেলা আ.লীগ সভাপতির অপপ্রচারের বিরুদ্ধে রাজৈরে বিক্ষোভ

মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সভা-সমাবেশে বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। রাজৈর উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে আজ রোববার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক বিশাল মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনকালে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা রাজৈর বাসষ্ট্যান্ড ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় ব্যস্ত মহাসড়কের দু”পাশে যানবাহন আটকা পড়লে সাধারণ যাত্রীরা শিকার হয় চরম ভোগান্তির। পরে রাজৈর বাসষ্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, রাজৈর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগ সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বক্কার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান, খোন্দকার আব্দস ছালাম, এমদাদুল হক পাট্টু, রিপন গাজী, কাজী আনোয়ার হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে জেলা আ.মিলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমদ মোল্লা’র বিরুদ্ধে বিভিন্ন অপ-প্রচার বন্ধ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন।

সম্প্রতি জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা’র একটি বক্তব্যকে কেন্দ্র করে মাদারীপুর-২আসনের সংসদ সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সভা-সমাবেশে বিভিন্ন আপত্তিকর ভাষায় বক্তব্য দিয়ে আসছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

জেলা আ.লীগ সভাপতির অপপ্রচারের বিরুদ্ধে রাজৈরে বিক্ষোভ

প্রকাশিত : ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১