১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে থ্রী মাডারের মূল হোতা আলাউদ্দিন আটক

তিন হত্যা মামলার আসামী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা সিআইডি পুলিশ।
সােমবার ( ১৪ জুন ) সকাল ১০ টার পর নারায়ণগঞ্জ জেলা সদর থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে সিআইডি’র তদন্তকারী কর্মকর্তা মাে: তাহের।

তিনি জানান, সােনারগাঁ উপজেলার পিরােজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে গ্রেফতার হওয়া আলাউদ্দিনের বিরুদ্ধে সােনারগাঁ থানায় তিনটি হত্যা মামলা রয়েছে । যেগুলাে বর্তমানে সিআইডি তদন্ত করছে । দীর্ঘ দিন ধরেই তাকে ধরার চেষ্টায় ছিল সিআইডির । আজ গােপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানাের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য , চলতি বছরের ১৯ ও ২০ ফেব্রুয়ারী সােনারগাঁ উপজেলার পিরােজপুর ইউনয়নের নয়াগাঁও গ্রামের আলেক ও আলাউদ্দিন গ্রুপের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে হামলার ঘটনা ঘটে, যা পরবর্তীতে স্থানীয় আধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠানের ভূমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন সময় আলাউদ্দিন গ্রুপের সদস্যদের হাতে প্রতিপক্ষ গ্রুপ আলেকের পিতা আলী আহমেদ , তার চাচাতাে ভাই সাইদুল ও ফুপাতাে ভাই সমর আলী নিহত হয়। এ সকল দ্বন্দ্বে এ পর্যন্ত মােট ৫ টি মামলা হয় ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

নারায়ণগঞ্জে থ্রী মাডারের মূল হোতা আলাউদ্দিন আটক

প্রকাশিত : ০৭:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১