টঙ্গীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গতকাল সোমবার দুপুরে মিলগেট এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, শাড়ি, লুঙ্গী, চাউল, ডাল, সাবান, তেল, আলু ও পেয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন, ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল হাসেম, টঙ্গী আঞ্চলিক শ্রমিক নেতা নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বিকম, টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি মনির আহমেদ, আওয়ামীলীগের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন, সদস্য সচিব আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক কাইয়ুম মাষ্টার ও ইকবাল হোসেন প্রমুখ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ সময় বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুখী মানুষের নেত্রী। খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেন এবং তার সুযোগ্য উত্তরসূরী প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার বস্তিবাসীর সুখে দু:খে কাজ করেছেন। মন্ত্রী আরো বলেন, আমি আপনাদের পাশে আগেও ছিলাম, আছি থাকবো।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৩টায় এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছিল। এতে প্রায় ৩শ’ পরিবারের ঘরবাড়ি আসবাবপত্র ভষ্মিভূত হয়েছিল। অগ্নিকান্ড সংঘটিত হওয়ার পরে স্থানীয় কাউন্সিলর আবুল হাসেম, ৫৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা ইয়াসিন, যুব মহিলা লীগ নেত্রী সিমা আক্তার, ছাত্রলীগ নেতা মালেক অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে কষ্টে বসবাস করছে। তাদের ঘর নির্মাণের জন্য সরকারের কাছে জোর আবেদন করেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















