০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

পেরুতে বাস খাদে: নিহত ৪৪

দক্ষিণ আমেরিকার পেরুতে যাত্রীবাহী দ্বিতল বাস খাদে পড়ে কমপক্ষে নিহত ৪৪ জন নিহত হয়েছেন। তবে এ দুর্ঘটনায় কতোজন আহত হয়েছেন সে পরিসংখ্যান জানা যায়নি।

দেশটির ওকোনা শহরের প্যান-আমেরিকান হাইওয়েতে স্থানীয় সময় বুধবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ২৬০ ফুট নিচে পড়ে যায়।

আরিকুইপা পৌঁছানের চার ঘণ্টা আগে চালা থেকে যাত্রীদের নিয়ে বাসটি ছেড়ে আসে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রে লাতিনো লাইন নামে একটি পরিবহন কোম্পানির তত্ত্বাবধানে বাসটি চলাচল করতো।

ঘটনার পর খবর পাওয়া মাত্রই পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুজিস্কি।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি আরেকটি সড়ক দুর্ঘটনায় দেশটিতে কমপক্ষে ৫২ জন মারা গিয়েছিলেন। এক মাসের ব্যবধানেই বুধবারের ওই দুর্ঘটনাটি ঘটলো।

ট্যাগ :
জনপ্রিয়

নিরাপদ ডিজিটাল জীবন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান পুলিশ সুপারের

পেরুতে বাস খাদে: নিহত ৪৪

প্রকাশিত : ১০:১৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮