১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ত্রিশালে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবী

ময়মনসিংহের ত্রিশালে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।পদ বঞ্চিতরা মনে করছেন ত্যাগী নেতাদের নাম বাদ দিয়ে পকেট কমিটি করা হয়েছে। আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলোনা এমন নেতাদেরকে কমিটিতে রাখা হয়েছে। ফলে এই কমিটি বাতিলের দাবী জানিয়েছেন তারা।

উপজেলা বিএনপির কমিটিতে এনামুল হক ভূঁইয়াকে আহ্বায়ক ও আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুজ্জামান, জিয়াউল হাসান জামিল, আব্দুল আওয়াল ফরাজী, আব্দুল মতিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

অপরদিকে পৌর বিএনপিতে গোলাম রব্বানী বাদলকে আহ্বায়ক ও আলেক চাঁন দেওয়ান, মোশারফ হোসেন মিলন, রেজাউল করিম সেলিম, সফিউল আলম আলমগীরকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

দীর্ঘ দশ বছর পর গত রোববার জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু ও আলমগীর মাহমুদ স্বাক্ষরিত ৩৯ সদস্যবিশিষ্ট উপজেলা বিএনপি ও ৩৩ সদস্যবিশিষ্ট পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

কমিটি থেকে বাদ পড়েছেন অনেক প্রবীণ ও ত্যাগী নেতারা। এতে করে পদ বঞ্চিত নেতাকর্মীর মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

এর বহিঃপ্রকাশ ঘটেছে গতকাল সোমবার (১৪ জুন) বিকেলে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ত্রিশাল পৌরশহরে ঝাড়ূ মিছিল করে জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটনের ছবিতে অগ্নিসংযোগ করেছে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহ সভাপতি হুমায়ুন কবির,
সেচ্ছাসেবক দলের নেতা রাজরুল ওয়াহাব রাজু, শ্রমিক দলের সাবেক সভাপতি শফিউল আলম শোভা, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শামীম, আহমদ আলী বুলু, ছাত্রদল নেতা মাহবুবুল আলম, যুবদল নেতা মাহবুল আলম, সাব্বির আহমেদ, শুভ্র প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

ত্রিশালে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবী

প্রকাশিত : ০৫:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১