১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে দীর্ঘ ৪০ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে এশিয়ান হাইওয়ে সড়কের উভয়পাশে প্রায় দীর্ঘ ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকা থেকে গাজীপুর মীরের বাজার পর্যন্ত বাইপাস সড়কে সরেজমিনে গিয়ে এ যানজটের চিত্র দেখা যায়। তবে, গত তিনদিন ধরেই এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে দীর্ঘ যানজট লেগে আছে। যানজটের কারণে আটকে পড়ে আটকে পড়ে শতশত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন। এতে করে সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে।
          জানা যায়, রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক দিয়ে গাজীপুর, টঙ্গী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নাটোরসহ ৩০টির অধিক জেলার কয়েক হাজার যানবাহন চলাচল করে। যানজটের কারণে ৩০ টি জেলার সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। গত তিনদিন ধরে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে এ যানজট লেগেই আছে। যানজটের অন্যতম কারণ হিসেবে রূপগঞ্জ থানার পাশর্^বর্তী কালীগঞ্জ থানার উলুখোলা এলাকার একটি রপ্তানিমূখী পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে বেতনভাতার দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে শ্রমিকরা এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক অবরোধ করে রাখে। এছাড়া এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের রাস্তা প্রশস্তকরণ কাজ চলছে। সড়কের একপাশের কাজ চললে একপাশ খোলা রাখা হয়। একপাশ দিয়ে গাড়ি চলাচল করলে মূহূর্তেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই। আটকে রয়েছে দূর পাল্লার শতশত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন। সকাল থেকে রাস্তা বন্ধ থাকায় এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের ভুলতা, কাঞ্চন, গোলাকান্দাইল থেকে উলুখোলা, মীরের বাজার এলাকা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এ দীর্ঘ যানজটের কারণে ১ ঘন্টার পর পথ যেতে সময় লাগছে ৫ ঘন্টা। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশকে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায় না বলে স্থানীয়রা অভিযোগ করেন। যানজটের কারণে সড়কে বাড়ছে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড।
কথা হয় ট্রাক চালক তুষারের সঙ্গে তিনি জানান, তিনি চট্টগ্রাম থেকে কাচাঁমাল নিয়ে বাইপাস সড়ক দিয়ে গাজীপুর যাচ্ছিলেন। গত ৫ ঘন্টা ধরে যানজটে বসে আছেন। কাচাঁমাল অনেকটা নষ্টের পথে। এখনো কাঞ্চন ব্রীজই পার হতে পারেনি। এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে দীর্ঘ যানজটের কারণে ২ ঘন্টা যানজটের আটকে থাকার পরও বাড়ি পৌছাঁতে পারিনি। আমাদের আমাদেরকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ট্রাক চালক আলম মিয়া জানান, ৩ ঘন্টা ধরে কাঞ্চন ব্রীজে যানজটের কারণে আটকে আছি। কখন মালামাল নিয়ে গন্তব্যে পৌছাবো বুঝতে পারছি না।
কাঞ্চন ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জহিরুল ইসলাম বলেন, পাশর্^বর্তী কালীগঞ্জ থানার উলুখোলা এলাকায় একটি রপ্তানিমূখী পোশাক কারখানার শ্রমিকরা বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করায় এশিয়ান হাইওয়ে সড়কে দীর্ঘ ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পাশ্ববর্তী কালীগঞ্জ থানার পাঞ্জুরা এলাকায় একটি রপ্তানিমূখী পোশাক কারখানার শ্রমিকরা বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করায় ও  এশিয়ান হাইওয়ে সড়কটি চার লেন করার জন্য কালীগঞ্জ এলাকায় কাজ শুরু হয়েছে। যার দরুণ এ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সড়কের রূপগঞ্জ থানাধীন এলাকায় ট্রাফিক পুলিশের পাশাপাশি, রূপগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ যানজট নিরশনে কাজ করে যাচ্ছে। গাজীপুরের কালীগঞ্জ থানাধীন এলাকায় সেখানে যানজটের সুত্রপাত হয়েছে সেখানকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ শুনেছি তেমন সহায়তা করছেনা। যদি সহায়তা করতো তাহলে যানজট এত দীর্ঘ হতোনা। তারপরও আশারাখি খুব তাড়াতাড়ি যানজট নিরশন করা সম্ভব হবে।
ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে দীর্ঘ ৪০ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে 

প্রকাশিত : ০৮:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

বিজনেস বাংলাদেশ/বিএইচ