মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকালে রাজৈর উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিন শেষে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসষ্ট্যান্ড অবরোধ করে পথসভা করে । রাজৈর পৌরসভার আওয়ামীলীগের আহবায়ক মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এমপির রাজৈর প্রতিনিধি আফম ফুয়াদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, যুবলীগের আহবায়ক রেজওয়ানুল হক রেজন প্রমুখ । এসময় পথ সভার উভয় পাশে যানজটের সৃষ্টি হয় ।
এদিকে মাদারীপুর জেলা বাস-মিনিবাস মালিক গ্র“প ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই মানববনন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যানার-ফ্যাস্টুন হাতে জেলা কয়েকশ’ শ্রমিক ও কর্মচারী অংশ নেন। এ সময় বক্তারা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লার পদত্যাগের দাবী জানান। পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহবান করেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
সম্প্রতি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা রাজৈর উপজেলার শান্তি কেন্দ্রে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির বাবা মাদারীপুর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক মৌলভী আছমত আলী খানকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য দেন। এ সময় সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা শাজাহান খানের বাবার বিভিন্ন পদক পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে আছমত আলী খানের ভুমিকা নিয়েও সমলোচনা করেন সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা। এরই প্রতিবাদে জেলাজুড়ে শুরু হয় প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে। এদিকে মাদারীপুর-২আসনের সংসদ সদস্য সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের সমর্থকরা জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সভা-সমাবেশে সমালোচনামূলক বক্তব্য দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মাদারীপুরে জেলা আওয়ামী লীগ দুটি গ্র“পে বিভক্ত। একটি গ্র“পের নেতৃত্ব দেন সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান অন্য গ্র“পের নেতৃত্ব দেন বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















