০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কোনো কেন্দ্রে অনিয়ম হলে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে: নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সাংবাদিকরা হলো সহায়ক শক্তি। কোন ভুল ত্রুটি হলে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগিতা করার আহবান জানান তিনি।

তিনি বলেন, কোনো কেন্দ্রে অনিয়ম হলে প্রয়োজনে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে, কোনভাবেই ত্রুটিযুক্ত নির্বাচন মেনে নেয়া হবে না।

বুধবার (১৬ জুন) দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নির্বাচন কমিশনার।

করোনা সংক্রমণের মধ্যে ঝুঁকি নিয়ে নির্বাচনে দায়িত্ব পালনরত ব্যক্তিদের উৎসাহ দিতে তার এ সফর উল্লেখ করে তিনি আরও বলেন, ভোটে কোনো অনিয়ম হলে প্রার্থীদের আইনি সহায়তার ব্যবস্থা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, যুগ্ম সচিব ফরহাদ আহমেদ খান, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইএম কামরুজ্জামান, রিটার্নিং অফিসার দুলাল তালুকদার।

এদিকে, এর আগে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে উপ-নির্বাচন এবং রামগতি ও কমলনগরের ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। সংসদীয় আসনে ইভিএম পদ্ধতি আর অপর ইউপি নির্বাচনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

জিডেমূলে হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

কোনো কেন্দ্রে অনিয়ম হলে ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হবে: নির্বাচন কমিশনার

প্রকাশিত : ০৫:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১