১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

টাঙ্গাইলে নির্বাচন কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত ৯৫ জন

জেলা নির্বাচন কর্মকর্তাসহ টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় ৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ৩৭ দশমিক ৪০ শতাংশ। বুধবার (১৬ জুন) দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৭ জন। বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ২৫৪ জনের নমুনা পরীক্ষার করে ৯৫ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ৭১২ জন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছে চার হাজার ৩৩৫ জন। ১২ টি উপজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৯৫ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন এক হাজার ২৫৫ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, ‘ইতিমধ্যে করোনাভাইরাসের টিকা দুটি ডোজই গ্রহণ করেছি। তারপরও মাথা ব্যথা, শরীর ব্যথা, জ্বর ও কাশি অনুভব হলে গত সোমবার (১৪ জুন) নমুনা দেওয়া হয়। বুধবার জানতে পারি আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমি ছাড়াও আমার ব্যক্তিসহকারিসহ অফিসের আরো দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার অফিসের সকলের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে।’

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, ‘কয়েকদিন যাবত টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহারের ভ‚মিকা অপরিসীম। তাই সকলকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

টাঙ্গাইলে নির্বাচন কর্মকর্তাসহ করোনায় আক্রান্ত ৯৫ জন

প্রকাশিত : ০৮:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১