১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

নিষেধাজ্ঞার পর ব্যর্থ সাকিব

তিন ম্যাচ নিষিদ্ধ থাকার পর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান, সেটি নিয়েও আছে আলোচনা। ফেরার আগেই ক্লাবকে সাকিব জানিয়েছেন, সুপার লিগে খেলবেন না তিনি। ছুটি নিয়ে পরিবারের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাবেন।

সাকিবের ছুটি মঞ্জুর করেছে তার ক্লাব। বোর্ড থেকে ছাড়পত্র পেলে দেরি করবেন না টাইগার অলরাউন্ডার, উড়াল দেবেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সুপার লিগে তারা সাকিবের সার্ভিস পাবে না। সে হিসেবে আজ (বৃহস্পতিবার) লিগ পর্বের শেষ ম্যাচই চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাকিবের শেষ ম্যাচ। ফেরা এবং যাওয়ার মাঝে একমাত্র ম্যাচে আজ মাঠে নেমে ব্যাট হাতে ব্যর্থ সাকিব। আউট হয়েছেন ১০ রান করে।

ডিপিএলের ১১তম রাউন্ডের শেষ ম্যাচে মিরপুরের গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয় মোহামেডান। তবে নিষিদ্ধ হওয়ার আগে মোহামেডানের অধিনায়কত্ব পালন করলেও এ ম্যাচে সে দায়িত্বে ছিলেন না সাকিব। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সাদা-কালোদের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক শুভগত হোম। তবে শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের তৃতীয় ওভারে ২ রান করে আউট হন ওপেনার মাহমুদুল হাসান।

মাহমুলু আউট হলে ক্রিজে আসেন সাকিব। তবে স্থায়ী হতে পারেননি আরেক ওপেনার আব্দুল মাজিদ, ফেরেন ২০ রান করে। নিজের ইনিংস বড় করতে শুরুতে সময় নেন সাকিব। কিন্তু লাভ হয়নি তাতে। ১৬ বল খেলে আউট হন ১০ রান করে। তার ইনিংসে ছিল না কোনো বাউন্ডারির মার। পরে শামসুর রহমান ১৯ ও ইরফান শুক্কুর ১৮ রানে আউট হলে বিপাকে পড়ে মোহামেডান।

সেখান থেকে দলকে টেনে তোলেন শুভাগত হোম। বিধ্বংসী ব্যাটিংয়ে ৬টি চার ও ২টি চারের মারে ২০ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। সঙ্গে নাদিফ চৌধুরীর ২৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৪৯ রানের সংগ্রহ পায় মোহামেডান। গাজী গ্রুপের হয়ে সাকিবের উইকেট সহ ২৯ রান খরচ করে একাই ৪ উইকেট নেন মহিউদ্দিন তারেক।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

নিষেধাজ্ঞার পর ব্যর্থ সাকিব

প্রকাশিত : ০৮:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১