০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার প্রদান উপলক্ষে প্রেসব্রিফিং

মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, উপজেলায় ২ শত ২৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে, তাদের মধ্য থেকে ৮০টি সুবিধাভোগী পরিবারকে গৃহ প্রদান করা হবে। আগামী ২০জুন রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রণী ভুমিকা পালন করে চলেছেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পাকা বাড়িতে থাকতে পারবে। এ কর্মসূচীর আওতায় পর্যায়ক্রমে জেলার সকল ভূমিহীন-গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার গৃহ প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রতিটি গৃহ নির্মানে ব্যয় ১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় হয়েছে। উপজেলা প্রশাসনের সরাসরি তত্বাবধানের কারনে এ কর্মসুচীতে কোন দূর্নীতি করার কোন সুযোগ নেই বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন – মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ্যাডঃ মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ রনি খান, মির্জাগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ সোহাগ হোসেনসহ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

প্রধানমন্ত্রীর উপহার প্রদান উপলক্ষে প্রেসব্রিফিং

প্রকাশিত : ০৫:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১