০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

টেকনাফে ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে  ৩৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছে বিজিবি। খুরেরমুখ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।  জব্দ ইয়াবা ১১ লাখ ২০ হাজার পিস ।

বৃহস্পতিবার সকালে এসব ইয়াবা জব্দ করা হয়। পরে বিজিবি সদস্যরা বস্তাগুলো উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা পান।

এসব ইয়াবা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম জানিয়েছেন।

বিজিবি সূত্র জানায়, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির হাবিলদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল কাটাবনিয়ায় নিয়মিত টহল দিচ্ছিল। কিছুক্ষণ পর খুরেরমুখ শশান ঘাট এলাকা দিয়ে ৫-৬ জনকে বস্তা মাথায় আসতে দেখে চ্যালেঞ্জ করামাত্র বস্তা ফেলে পালিয়ে যায় তারা।

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়ায় ইউপি সদস্যের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলন: গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান

টেকনাফে ১১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ

প্রকাশিত : ০৩:৫১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮