০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে চার সন্তানের এক জননীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার হোসেন শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

হত্যাকাণ্ডের শিকার ওই চার সন্তানের জননীর নাম মর্জিনা বেগম। গ্রেফতারকৃত মো. হানিফ মিয়া জেলার নবীনগর উপজেলার নীখলী এলাকার জারু মিয়া ছেলে।

এ ব্যাপারে নবীনগর থানার ওসি মো. আমিনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বুধবার পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মর্জিনা বেগমের সঙ্গে স্বামী হানিফ মিয়ার ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে হানিফ মিয়া ঘরে থাকা রড দিয়ে মর্জিনা বেগমকে আঘাত করলে মর্জিনা বেগম আহত হন। আশঙ্কাজনক অবস্থায় মর্জিনা বেগমকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মর্জিনার ছেলে আবুল বশর বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেছেন। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলার হোসেন শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশিত : ০৪:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১