১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

মহেশপুরে সীমান্তে অবৈধ পারাপারে মানুষের ঢল, আটক ১৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে মহেশপুর উপজেলার খোসালপুর ও যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ জুন পর্যন্ত ৯৪৮ জনকে আটক করলো বিজিবি।

অবৈধ পথে সীমান্ত পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে মনে করছে সীমান্তের মানুষ। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশে করেছে।

এমন সংবাদের ভিত্তিতে ভোরে খোসালপুর সীমান্তের সলেমানপুর গ্রাম থেকে ৪ পুরুষ, ৫ জন নারী ও ৭ শিশুকে আটক করে। অপরদিকে সকাল ১১ টার দিকে যাদবপুর সীমান্তের বেতবাড়িয়া গ্রামের মাঠ থেকে আটক করা হয় ৩ জনকে। আটককৃতদের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ, খুলনা সদর ও বাটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মহেশপুরে সীমান্তে অবৈধ পারাপারে মানুষের ঢল, আটক ১৯

প্রকাশিত : ০৫:১৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১