০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

রংপুরে দ্বিতীয় ধাপে ৭১৫টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছে

দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না”প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে ২শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২য় পর্যায়ের ৫২ হাজার ৯৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন । শনিবার দুপুরে জেলা প্রশাসক আসিব আহসান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রংপুর জেলায় ২য় পর্যায়ে ৯শ’৯১টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে। এর মধ্যে আজ রবিবার ৭১৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করা হবে । এছাড়াও বাকি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর ৩১ জুলাই করা হবে ।
রংপুর জেলার জন্য প্রাপ্ত বরাদ্দের মধ্যে রংপুর সদর উপজেলার জন্য ১০০ , মিঠাপুকুর ৬৫, বদরগঞ্জ ১০টি , পীরগঞ্জ ১০০, পীরগাছা ৪০টি , কাউনিয়া ২০০ , তারাগঞ্জ ১০০ টি এবং গংগাচড়া উপজেলার জন্য ১০০ টি গৃহ নির্মাণের জন্য বরাদ্দ পাওয়া গেছে । যার মধ্যে ২২টি গৃহ প্রতিবন্ধী’র পরিবার ও ৩৭ টি গৃহ ক্ষুদ্র নৃগোষ্ঠির পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে । এসব ঘরে রয়েছে দুইটি শয়নকক্ষ , বারান্দা , রান্নাঘর ও শৌচাগার । এছাড়াও এখানে পরিবারের জন্য নিশ্চিত করা হয়েছে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা। প্রত্যেকেকে তার জমির দলিল নিবন্ধন ও নামজারি করে দেওয়া হয়েছে । উদ্বোধনের দিন উপকারভোগিদের মাঝে গৃহ প্রদানের সনদ , কবুলিয়ত দলিল ও নামজারি খতিয়ানও হস্তান্তর করা হবে ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

রংপুরে দ্বিতীয় ধাপে ৭১৫টি গৃহহীন পরিবার ঘর পাচ্ছে

প্রকাশিত : ০৬:৪৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১