শনিবার (১৯ জুন) পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
১৯৭৪ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আরডিএ কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। আরডিএ বগুড়ার মহাপরিচালক খলিল আহমদ এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তব অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষদবর্গ ও আরডিএ কর্মচারীদের সাথে নিয়ে এক ঝাক পায়রা ও রঙ্গীন বেলুন উড়িয়ে কেক কাটেন সস্ত্রীক মহাপরিচালক খলিল আহমেদ।
কালশিমাটি গ্রামের নির্বাচিত দরিদ্র পরিবারের মাঝে মাছের পোনা ও গাছের চারা বিতরন শেষে মুক্তিযুদ্ধে সকল শহীদ, বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ দেশ ও জাতির সমৃদ্ধি মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আরডিএ বগুড়ায় নবনির্মিত সাউন্ড স্টুডিও প্রশান্তির শুভ উদ্ভোধনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানমালা সমাপ্ত হয়। এর আগে
সকল কর্মসূচীতে উপিস্থিত ছিলেন মহাপরিচালক পত্নী আরডিএ’র মহিলা ক্লাবের সভানেত্রী মিসেস রুবিনা আক্তার সহ আরডিএ বগুড়ার অনুষদবর্গ, কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ, আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক,কর্মচারীবৃন্দ সহ চলমান ৭২ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










