০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জার্মানিকে হারাতে মরিয়া রোনালদো

বাংলাদেশ সময় শনিবার রাত ১০টায় মুখোমুখি হবে পর্তুগাল ও জার্মানি। এদিকে পর্তুগিজ অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোও মরিয়া জার্মানিকে হারিয়ে নকআউট নিশ্চিত করতে। সিআরসেভেন বলেন, ‘জয়ে শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল। এখন পরের ম্যাচে জেতাই লক্ষ্য আমাদের।’

কিন্তু গত সাত বছরে বদলে গেছে অনেক কিছু। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি এখন ফিফা র‌্যাংকিংয়ে ১২ নম্বরে। আর ৫ নম্বরে উঠে আসা পর্তুগাল শিরোপা জিতেছে ২০১৬ ইউরোর।

ইউরো-২০২০ এর গ্রুপ ‘এফ’ এমনিতেই মৃত্যুকূপ। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের সঙ্গে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স, জার্মানি আর হাঙ্গেরি। গ্রুপের তৃতীয় দল হিসেবে নকআউটের সুযোগ থাকায় হাল ছাড়বে না কেউই। জার্মানিকে ১-০ গোলে হারিয়ে শুরু করা ফ্রান্স আজ হাঙ্গেরির সঙ্গে জয় পেলেই নিশ্চিত করবে নকআউটের টিকিট। তেমনি জার্মানিকে হারালে পর্তুগালও যাবে পরের রাউন্ডে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

জার্মানিকে হারাতে মরিয়া রোনালদো

প্রকাশিত : ০৮:২১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১