মুজিব বর্ষ উপলক্ষে গতকাল রবিবার দ্বিতীয় পর্যায়ে কোটচাঁদপুরে ১৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে দুই শতক জমি সহ ঘর হস্তান্তর করা হয়। মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কর্মসূচীর অধীন ভূমিহীনদের এই জমি ও ঘর হস্তান্তর করা হয়। গণভবণ থেকে সকাল ১০ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের মধ্যে জমি ও ঘর হস্তান্তরের এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে এ প্রান্তে কোটচাঁদপুরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূমিহীনদের কাছে জমির দলিল হস্থান্তর করেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আযোজিত দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি শরিফুন্নেছা মিকি,পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, থানার অফিসার ইনচার্জ মঈনুদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজান আলী ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমূখ। এ দিকে একই অনুষ্ঠানে করোনা ও আমপানে ক্ষতিগ্রস্থ উপজেলার নন এম পি ও ভূক্ত স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষক-কর্মচারী এবং পান ও মাছ চাষীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










