০৪:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

পঞ্চগড়ে ট্রাক্টরে সিএনজির ধাক্কা, ২ জন নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় সিএনজির দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুই জন।
শনিবার (২০ জুন) রাতে উপজেলার রণচন্ডী এলাকায় মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শাহিন (৩০) ও ঝালিংগীগছ গ্রামের আব্বাস আলীর ছেলে জাকির (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাবান্ধা থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন তারা। রণচন্ডী এলাকায় পৌঁছলে আগে থেকে মহাসড়কে দাড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ওই সিএনজির ধাক্কা লাগে। এতে সিএনজিতে থাকা চালকসহ চারজন আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শাহিন ও জাকিরের অবস্থা গুরুতর হওয়ায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে, হাসপাতালে পৌঁছার আগেই শাহিন এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির মারা যান।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

পঞ্চগড়ে ট্রাক্টরে সিএনজির ধাক্কা, ২ জন নিহত

প্রকাশিত : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১