০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

শিবচরের ১৩ ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম পৌছানো হচ্ছে

রাত পোহালেই ২১ জুন সকালে মাদারীপুরের শিবচরের ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে রবিবার দুপুর থেকে নির্বাচনী কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ভোট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পৌছানো হচ্ছে। এ নির্বাচনে ১২ টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করলেও শুধুমাত্র কাদিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ২০ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ৬ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন থাকবে। এছাড়া পুলিশ, আনসার, বিজিবি, স্ট্রাইকিং ফোর্স আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন। এ উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত করায় দলীয় প্রতীক ছাড়া প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহন করছেন। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭৩ জন , মেম্বার প্রার্থী ৪ শত ১০ জন , সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১ শত ১৫ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। সারাদেশে ২০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে জেলার শিবচর উপজেলায় ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ২ শত ৫৫ জন, পুরুষ ভোটার ৮৯ হাজার ৪০০ জন, মহিলা ভোটার ৮১ হাজার ৮শত ৫৫ জন। মোট ভোট কেন্দ্র ১১৭ টি, ভোট কক্ষ ৪৮৭টি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

শিবচরের ১৩ ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম পৌছানো হচ্ছে

প্রকাশিত : ০৫:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১