মাদারীপুরের রাজৈরে কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ৩ টার দিকে উপজেলার আমগ্রাম বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আনিসুজ্জামান। প্রান্তিক কৃষকদের হাতে ন্যায্য মূল্য প্রদানের লক্ষ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সহযোগিতায় এ সংগ্রহ অভিযানের আয়োজন করে জেলা প্রশাসন। এসময় প্রতিটি ইউনিয়নের সংগৃহিত ধান খাদ্য গুদামে পৌছানোর জন্য আনোয়ার অটো রাইস মিলের পক্ষ থেকে ট্রাক দিয়ে সহযোগিতা করবেন বলে জানান ইউএনও।
নিয়ম অনুসারে প্রতি কেজি ২৭ টাকা মূল্যে একজন কৃষক সর্বোচ্চ ৩ মেঃ টন ধান দিতে পারবে। এবং মিল মালিকদের কাছ থেকে সিদ্ধ ৪০ টাকা ও আতপ ৩৯ টাকা দরে বোরো চাল সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবু বিষ্ণু পদ মজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোমরেচ হোসেন কুদ্দুছ, আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপু, টেবেরহাট গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও আনোয়ার অটো রাইস মিলের মালিক আনোয়ার মুপ্তি প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










