০৬:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে ডুবে একযাত্রী নিহত, আহত-৫

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে ডুবে একযাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছে।
মঙ্গলবার (২২ জুন) সকাল সাড়ে ৯ টার সুনামগঞ্জ- সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস মোড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত যাত্রীর পরিচয় জানা যায় নি। তবে তার বয়স আনুমানিক ২০ বছর হবে।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে গেইটলক বিরতিহীন যাত্রীবাহী বাস আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় সুনামগঞ্জের উদ্দেশ্য আসছিল। পথে দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস মোড়ে একটি প্রাইভেটকারকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা লেগে বাসটি সড়কের পূর্ব পাশের খালের পানিতে পরে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন বাসের যাত্রীদের উদ্ধার করে। এসময় পাঁচ জন যাত্রী আহত হয়। পুলিশ এক যাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। তবে নিহত যাত্রীর পরিচয় পাওয়া যায় নি। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধর জানান, সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী বিরতিহীন যাত্রীবাহী বাস প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে পানিতে পরে গেলে একজন নিহত ও কয়েকজন সামান্য আহত হয়েছে। তবে নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

সুনামগঞ্জে যাত্রীবাহী বাস পানিতে ডুবে একযাত্রী নিহত, আহত-৫

প্রকাশিত : ০৪:১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১