০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

কমলগঞ্জে বাগানবাসীদের হাতে আটক ৩০ কেজি ওজনের সাপ

মৌলভীবাজারের কমলগঞ্জে ৩০কেজি ওজনের ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। গত সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের ফাঁড়ি বাগান কুরঞ্জী চা বাগান এলাকার ধানি জমি থেকে এই অজগর সাপ আটক করে স্থানীয় চা-শ্রমিকরা। খবর পেয়ে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যায়।
জানা যায়, উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধিন কুরমা বন বিটের কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমিতে সাপ দেখতে পায় স্থানীয় লোকজন। অজগরটির পেটের ভিতরে বড় কিছু একটার অস্তিত্ব লক্ষ্য করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে বড় কোন প্রাণী খেয়ে ফেলায় অজগরটি পালাতে পারেনি। এ কারণে চা-শ্রমিকরা অজগরটিকে আটক করতে সক্ষম হয়।
অজগর আটকের খবর স্থানীয় কুরমা বিট অফিস জানতে পেয়ে বন বিভাগের শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে সোমবার রাত ১২টার দিকে অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যায়।
লাউয়াছড়া রেঞ্জ কমর্কতা শহিদুল ইসলাম অজগর উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘কুরমা চা-বাগানের কুরঞ্জী চা বাগান এলাকায় চা-শ্রমিকদের হাতে আটক ১২ ফুট লম্বা অজগরটিকে রাতেই উদ্ধার করে নিয়ে আসা হয় লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে। সাপটির ভেতরে আমাদের ধারনা ১০-১২ কেজি ওজনের প্রাণী খেয়েছে। সেটা হজমের কিছুদিন সময় দিতে হবে। তাছাড়া সাপটির লেজে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। সাপটি বর্তমানে কিছুটা অসুস্থ্য। তাই কিছুদিন সাপটিকে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে রেখে সুস্থ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে উদ্বোধন হল ন্যাচার লাউঞ্জ

কমলগঞ্জে বাগানবাসীদের হাতে আটক ৩০ কেজি ওজনের সাপ

প্রকাশিত : ০৫:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১