ঝালকাঠির নলছিটিতে খালের পানিতে ডুবে মেহেরাব চৌধুরী নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নলছিটি পৌরসভা সারদল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবা মাহবুব চৌধুরীর জানান, তার ছেলে মেহেরাব সকালে খেলতে গিয়ে বাড়ির পেছনের খালে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে গিয়ে খালের মধ্যে দেহটি ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান জুয়েল বিজনেস বাংলাদেশ প্রতিনিধিকে জ্নান , শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলেও জানান এ চিকিৎসক।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ










