জামালপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসে এক চিকিৎসক সহ ৩৪ জনের দেহে সংক্রমণ হয়েছে।
এক দিনে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২১,১৭ ভাগ । এই তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জামালপুর শেখ হাসিনা মেডিকেল ল্যাবে ও রেপিড এন্টিজেনে ১৫৬ টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালের একজন চিকিৎসকও করোনা শনাক্ত হয়। এছাড়াও ওই ব্যক্তিদের করোনা ভাইরাসের উপসর্গ থাকায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়।
নতুন শনাক্ত হয়েছে, সদরে ২৪, সরিষাবাড়ি ৫, মাদারগঞ্জে ৩, দেওয়ানগঞ্জে ১, ইসলামপুরে ১ জন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫৮৭জন, মোট সুস্থ ২২৭৬ জন, মোট মৃত্যু ৪৪জন। রেফার্ড ৪১জন।
জামালপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক, ডা, মো, মাহফুজুর রহমান সোহান জানান, মানুষ স্বাস্থ্য বিধি মেনে চলবে এর কোন বিকল্প নেই । বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাবে। নিজ দায়িত্বে স্বাস্থ্য বিধি মেনে চলুন । সবাইকে সুস্থ রাখুন।




















