গাজীপুরে পরিবেশ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের পৃথক ২টি অভিযানে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়।
ভ্রম্যমান আদালত অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে আশেপাশের পরিবেশ দূষণ করায় কাশিমপুরের
কাশিমপুর হাতিমারা এলকার টংরিভ দ্যা ইন্ডাস্ট্রি লি: (ইউনিট-০২) কে কারখানাকে ২ লক্ষ টাকা ও সারাবো এলাকার ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানার ম্যানেজার কোরবান আলী কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
এবং দুটি কারখানারই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
উক্ত ভ্রম্যমান আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ্ এর নেতৃত্বে টঙ্গীর বড় দেওরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অন্য একটি ভ্রম্যমান আদালত পরিচালিত হয়।
ভ্রম্যমান আদালতে হেলাল উদ্দিন নামক এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ জব্দ করা হয়। এবং তাকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, ও পরিদর্শক সঞ্জিত বিশ্বাস, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন র্যাব-১ এর সদস্যবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ










