আইনশৃঙ্খলা রক্ষায় সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সাভারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা করে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাভারে বিভিন্ন ব্যক্তিমালিকানা ও সরকারী প্রতিষ্ঠানে দায়িত্বরত নারী ও পুরুসসহ কয়েক’শ আনসার ভিডিপি সদস্য যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট পিভিএমএস আফজাল হোসেন। আলোচনা সভা শেষে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় আনসার সদস্যদের সেলাই মেশিন, বাইসাইকেলসহ নানা পুরস্কার দেওয়া হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় সাভার উপজেলা কৃষি অফিসার নাজিয়াত আহমেদ, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুরস্কার পেলেন আনসার সদস্যরা
-
কাজী মাহবুব, সাভার - প্রকাশিত : ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- 74
ট্যাগ :
জনপ্রিয়










