‘বিট পুলিশকে তথ্য দিন, নিরাপদে কাটবে দিন’ এই স্লোগানকে সামনে রেখে সেবার বার্তা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ। কার্যক্রমকে গতিশীল করতে মাঠে নেমেছে বিট পুলিশিং অফিসাররা। জানা গেছে, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর উদ্যোগে বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশিং সেবা জনগণের দ্বোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম (বার) ও রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় বালিয়াকান্দি থানা এলাকার প্রতিটি বিটের আওতাধীন এলাকা সমূহে বিভিন্ন স্থাপনা ও বসতবাড়িতে সংশ্লিষ্ট বিট অফিসার ও ডিউটি অফিসারের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার লাগানোর কার্যক্রম শুরু হয়েছে। বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্যসহ বিট পুলিশিং কর্মকর্তারা স্টিকার লাগানো কার্যক্রম জোড়দার করাসহ জনগণের মাঝে পুলিশি সেবা প্রাপ্তির ভ্রান্ত ধারনা দূর করতে কাজ করছেন। বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, অপরাধীদের বিষয়ে পুলিশকে তথ্য প্রদানে জনগণের মাঝে উৎসাহ সৃষ্টি ও পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশ কর্মকর্তারা নানা কার্যক্রম শুরু করেছেন। এতে করে জনগণের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে ও আইনি সেবা প্রাপ্তি আরো সহজতরো হবে।
১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
সেবার বার্তা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ
-
রাজবাড়ী প্রতিনিধি - প্রকাশিত : ০৯:৪২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- 102
ট্যাগ :
জনপ্রিয়










